রায়গঞ্জে লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড বিতরণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় লটারির মাধ্যমে ৩৭৩টি পরিবার ভিডাব্লিউবি (VWB) কার্ড পেয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের হল রুমে লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড বিতরণের উদ্বোধন করেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শরিফুল ইসলাম।
জানা গেছে, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নিম্ন আয়ের মোট ১ হাজার ৪শ' ৪২ জনেরও বেশি মানুষ অনলাইনে আবেদন করেছিলেন। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. মাহবুবুর রহমান এবং প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার, ইউনিয়ন জামায়াতের আমির মো. জাকারিয়া হোসেন, সেক্রেটারি মো. সাইদুল ইসলামসহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্য এবং সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।
লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণের এই উদ্যোগকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি, তারা আশা প্রকাশ করেছেন যে, উপজেলার সকল ইউনিয়নে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে সাধারণ মানুষ বৈষম্যের শিকার হবে না।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত