ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রায়পুর বণিক সমিতির নির্বাচনে সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে ইউএনও'র বাধা


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৪৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বণিক সমিতির নির্বাচনে সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে সরাসরি বাধা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান খাঁন। দীর্ঘ চার দশক পর আজ, শনিবার (৫ জুলাই, ২০২৫), সকাল দশটায় রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমির ক্লাসরুমে রায়পুর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কর্তব্যরত গণমাধ্যম কর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করতে এলে ইউএনও ইমরান খাঁন তাদের ভোট কক্ষে ঢুকতে বাধা দিয়ে বলেন, "প্রার্থীদের নিষেধাজ্ঞা থাকায় ভোট কক্ষে ঢুকতে সাংবাদিকদের নিষেধ করা হয়েছে। সাংবাদিকরা ভোট কক্ষের বাইরে থেকে সব ফুটেজ নিতে পারবেন।" সাংবাদিকদের পক্ষ থেকে ভোট কক্ষে ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে কোনো আইনি নির্দেশনা আছে কিনা জানতে চাইলে, ইউএনও কোনো উত্তর না দিয়েই চলে যান।

সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, "সাংবাদিকরা আমার কাছে মোবাইল এবং ক্যামেরা জমা দিয়ে ভোট কক্ষে গিয়ে দেখে আসতে পারেন। মোবাইল, ক্যামেরা নিয়ে কোনোভাবেই ভিতরে যাওয়া যাবে না।"

তবে, সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করে সভাপতি প্রার্থী ইব্রাহিম খাঁন বলেন, "সাংবাদিকরা ভিতরে ঢুকতে প্রার্থীদের থেকে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি।"

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মুঠোফোনে বলেন, "এটা স্থানীয় নির্বাচন। বিধিনিষেধের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানেন, কেন ঢুকতে দেওয়া হচ্ছে না বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারের থেকে কল দিয়ে জেনে জানাচ্ছি।"

এমএসএম / এমএসএম

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়