ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রুয়েট শিক্ষার্থীদের দশম গ্রেড দাবির বিরুদ্ধে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৩:৫৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দশম গ্রেড দাবি ও তিন দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

আজ, শনিবার (৫ জুলাই), বেলা ১২টায় রাজশাহী নগরীর শালবাগান পলিটেকনিক ও নওদাপাড়া মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলগেট এলাকায় এক হয়ে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা সিটি কর্পোরেশন ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থানের পর বেলা ১টায় এই সমাবেশ শেষ হয়।

আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, "এতদিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল। হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটি নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছে। এমনকি রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছে। কেন তারা তাদের পদ অবদমন চান, সেটি কেউ বুঝতে পারছে না।" এছাড়াও, গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীদের দেওয়া তিন দফাকে অযৌক্তিক দাবি করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্য করে কোনো কটূক্তি না করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। এর ব্যত্যয় ঘটলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত