'অবৈধ পুশইন ও সীমান্ত হত্যা বন্ধ করবো': ঠাকুরগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, প্রতিবেশী দেশ ভারত প্রতিনিয়ত বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধভাবে 'পুশইন' করছে এবং ঠাকুরগাঁও সীমান্তসহ সবগুলি সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। তিনি দৃঢ়ভাবে বলেন, "যেকোন মূল্যেই আমরা এ অবৈধ পুশইন আর সীমান্ত হত্যা বন্ধ করবো।"
দলটির পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার (৪ জুলাই, ২০২৫) ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোলচত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "এটা হাসিনা বা কোনো স্বৈরাচারের বাংলাদেশ নয়। আমরা ক্ষমতার রাজনীতি করি না, জনগণের স্বার্থে রাজপথে আছি এবং থাকব। এই পদযাত্রা বিচারের দাবিতে, শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে।" তিনি উল্লেখ করেন, "আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করেছি। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের সংগ্রামে আমরা কোনোভাবেই পিছপা হব না।"
দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অধরা। তাই আমরা ৬৪ জেলায় যাব, জনগণের মত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করব।"
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "ঠাকুরগাঁও অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম সবক্ষেত্রেই এখানে উপেক্ষা চলছে। উত্তরের এ জেলাগুলো কৃষিতে এত সমৃদ্ধ, অথচ কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দেও ঠাকুরগাঁওকে উপেক্ষা করা হয়। আমরা এসবের পরিবর্তন করব।"
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন এবং যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।
এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ