ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিতে জাদুঘর হবে: ড. সালেহউদ্দিন আহমেদ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৭-২০২৫ দুপুর ৪:২৯

অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নবীনগর-আশুগঞ্জ সড়কের কাজ দ্রুত শেষ করা হবে। পাশাপাশি, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে একটি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (৫ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নবীনগরে মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। তিনি জানান, "গত ২০ মে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।" এছাড়াও তিনি জানান, "সাতমোড়ার আনন্দ আশ্রমে মনমোহন স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।"

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এবং সঞ্চালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় প্রশাসনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ড. সালেহউদ্দিন আহমেদকে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর একটি ফ্রেম করা পোর্ট্রেট উপহার দেওয়া হয়। এ সময় নবীনগর প্রেসক্লাবের সভাপতি এম এইচ শান্তি তাঁর রচিত অনুপ্রেরণামূলক গ্রন্থ 'অলরাউন্ডার' ও 'মলয়া' গ্রন্থ উপহার হিসেবে উপদেষ্টার হাতে তুলে দেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন