পূর্বধলায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা’ নিয়ে নেত্রকোণার পূর্বধলায় দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) পূর্বধলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর বাস ভবনে (স্টেশন বাজার সংলগ্ন) এ মতবিনিময় সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহের মুমিনুন্নেছা কলেজের সাবেক ভিপি অধ্যক্ষ রাবেয়া আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৩ বারের সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর পুত্র ও পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম (রানা)।
সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুজিবর রহমান মানিক এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, ঘাগড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিন মন্ডল প্রমুখ।
সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা যুগোপযোগী কর্ম পরিকল্পনা। এই কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল থেকে দলকে আরও সংগঠিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ