লাকসামে শ্রী শ্রী জগন্নাথ দেবের ফিরতি রথ উপলক্ষে ধর্মসভা
শনিবার (৫ জুলাই) বিকেলে লাকসামে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
তিনি তার বক্তব্যে বলেন, "এ দেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না।" উপস্থিত ধর্ম সভার নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, যদি তিনি মনোনয়ন পান, তাহলে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি সবসময় সকলের পাশে থাকার এবং ভালোবাসা ও দোয়া চাওয়ার প্রতিশ্রুতি দেন। আবুল কালাম আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে লাকসামকে উন্নয়নে পাল্টে দেবেন এবং তার দলে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি বাবু সুভাষ বনিকের সভাপতিত্বে এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবু বিশ্বতম সাহা বিশুর সঞ্চালনায় এই ধর্মসভা অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবু রনজিত সাহা টাবলু, বাবু অসীম সাহা ও রমেন্দ্র ভট্টাচার্য। লাকসাম জগন্নাথ বাড়ি সেবায়েত কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা বিন্দু, সহ-সভাপতি অমূল্য বনিক, নিটুল সাহা, উত্তম সাহা বাচ্চু সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। ধর্মসভায় নেতৃবৃন্দ প্রধান অতিথিসহ সকল বিএনপি নেতৃবৃন্দকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ