রাঙ্গাবালীর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া জেলে রাজ্জাক মল্লিকের (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ জুলাই, ২০২৫) ভোরে তার সহকর্মীরা মরদেহটি নিজ বাড়িতে নিয়ে আসেন।
নিহত রাজ্জাক মল্লিকের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামে। তিনি মৃত ইউসূফ আলী মল্লিকের ছেলে এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।
জানা গেছে, ঘটনার দিন শনিবার (৫ জুলাই, ২০২৫) রাত ৮টার দিকে ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মুকুল সাহার মালিকানাধীন ট্রলারে সহকর্মীদের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন রাজ্জাক মল্লিক। খাওয়া-দাওয়া শেষে ট্রলারের পেছনের অংশে গিয়ে পানি খেয়ে থালা ধোয়ার সময় ঢেউয়ের তোড়ে পা পিছলে তিনি সাগরে পড়ে যান। ট্রলারের অন্য জেলেরা সরাসরি ঘটনাটি না দেখলেও পাশের ট্রলারের জেলেরা তাদের ডেকে জানান। এরপর সহকর্মীরা জাল ফেলে খোঁজাখুঁজি করে আধা ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন।
রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি পায়রা সমুদ্রবন্দর থেকে ১০ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে রাত সাড়ে ৮টার দিকে ঘটে। ভাত খেয়ে থালা ধোয়ার সময় ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে পা পিছলে রাজ্জাক মল্লিক সাগরে পড়ে যান। পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন ট্রলারের অন্য জেলেরা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত