বারহাট্টায় চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় প্রশাসনের অভিযানে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৩টি চায়না দুয়ারি জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার (৬ জুলাই, ২০২৫) বিকেলে উপজেলার হারুলিয়া বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা পরিষদের সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম হোসেনসহ বারহাট্টা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা বাজার মূল্যের এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাকৃতিক জলাশয়ে নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে