ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় নব-নির্বাচিত বিএনপি কমিটিকে সংবর্ধনা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ৯:৪৬

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পটুয়াখালী জেলা শাখার নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার (৬ জুলাই, ২০২৫) বিকেলে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের সরকারি কলেজ অডিটোরিয়াম হল রুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সেনাংশু সরকার কুট্টি, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন।

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সভাপতি উপজেলা (বিএনপি) গলাচিপা, এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক উপজেলা (বিএনপি) গলাচিপা। এছাড়া, দলের জেলা ও স্থানীয় পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই সংবর্ধনার মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। এ সময় নেতারা বিএনপির আদর্শ ও আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার