কুড়িগ্রামে উল্টো রথযাত্রা উদযাপন: শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন
কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ জুলাই, ২০২৫) বিকেলে জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়া (ডায়াবেটিক হাসপাতাল মোড়) থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিকেশ মন্দিরে গিয়ে শেষ হয়। উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে পালন নিশ্চিত করতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী।
কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, "রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বিজয়ী বাইশ ব্রিগেড কর্তৃক আজকের এই উল্টো রথযাত্রায় কুড়িগ্রাম শহর এবং আশেপাশের এলাকায় আমরা সার্বিক নিরাপত্তা প্রদান করছি। আমরা সকল ধর্মের লোকজন নির্বিশেষে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এবং নিরাপত্তার সাথে পালন করতে পারে সেই ব্যবস্থা করছি।"
প্রশাসনের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য প্রশাসনের সকল পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসব চলাকালীন কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে নিরাপত্তা বজায় রাখে।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড