ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভাইয়ের মরদেহ আনতে গিয়ে লাশ হলেন আরো দুই ভাই


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:১৫

সৌদি আরবে মারা গেছে ছোট ভাই।দীর্ঘ ১৩ মাস পরে সেই ভাইয়ের মরদেহ নিয়ে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরেক ভাইসহ দুজনের।৫ই জুলাই শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরের হরিণা গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩০) ও তাঁর মামাতো ভাই তালুকদারপাড়ার জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি (৩৫)।

নিহত ব্যক্তিদের আত্মীয় মাসুদ তালুকদার জানান, গত বছরের ২৭ জুলাই সৌদি আরবে একটি ফাস্ট ফুডের দোকানের মালিকের নির্যাতনে মারা যান বাবুল মিয়ার ভাই মোহাম্মদ রুবেল (২৫)। দীর্ঘ চেষ্টার পর আজ সকালে একটি ফ্লাইটে রুবেলের লাশ ঢাকায় এসে পৌঁছায়। বড় ভাই বাবুল মিয়া রুবেলের লাশ গ্রহণ করার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সব প্রক্রিয়া শেষে ভাইয়ের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন বাবুল মিয়া ও তাঁর মামাতো ভাই ওসমান গণি। বিকেল সাড়ে ৫টায় বাতিসা নামক স্থানে লাশবাহী অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওসমান গণি নিহত হন। গুরুতর আহত বাবুল মিয়াকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে মরদেহ নিয়ে আসা হয় মিয়া বাজার হাইওয়ে থানায়।

মিয়া বাজার হাইওয়ে থানার ওসি মো.শাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ