টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আটে মোস্তাফিজ
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ এগিয়ে বর্তমানে আট নম্বরে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিং করেছেন ফিজ। ফলে এক লাফে ২০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের দশ নম্বরে জায়গা করে নিয়েছিলেন তিনি।
আর সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষেও বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন বাঁহাতি এই পেসার। মাত্র চার ম্যাচ খেলে ১১ গড়ে নিয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ আটটি উইকেট। তার প্রতিদান ইতোমধ্যে পেয়ে গেলেন।
ক্রিকেটেরে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চলতি মাসে র্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে। সেই তথ্য মতে, টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের আট নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট এখন ৬২৬।
এদিকে ৬১১ রেটিং নিয়ে মোস্তাফিজের পরে নয় নম্বরে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরেই অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার তাব্রিজ শামসি।
প্রীতি / প্রীতি
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স