জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণিল আয়োজনে দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা, ফান গেমস, বিতর্ক ও নাট্য প্রদর্শনী, পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। আলোচনা সভার শুরুতে “জুলাই বিপ্লব ২০২৪”-এ শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। উপাচার্য বলেন, মার্কেটিং শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “অ্যালামনাই নেটওয়ার্ক প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার গাইডলাইন ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। অনুষ্ঠানে করপোরেট অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও সৈয়দ আলমগীর, রেকিট বেনকিজার বাংলাদেশের সেলস অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার সাইফ মুহাম্মদ আনোয়ার, প্রিয় শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুর আলম খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের টিম লিডার আরিফ। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে বাস্তব অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে মার্কেটিং বিভাগে অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের এ আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা, চার জেলায় বিক্ষোভ, অবরোধ
নানামুখী সংকটে কুবির ব্যায়ামাগার, বিকল যন্ত্রপাতি; নেই প্রশিক্ষকও
শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
এইচএসসি পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নের বিষয়ে বোর্ডের যে ব্যাখ্যা
ক্যাম্পাসে ফেরার পথে সড়কে প্রাণ ঝড়ল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদের, ক্যাম্পাসজুড়ে শোক
চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপলব্ধি বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
বন্যাদুর্গতদের সহায়তায় মানবিক তহবিল গঠন করছে গকসু
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী