ধামরাইয়ে ব্যাংক লোনের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ: একজন গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে ৩০ লাখ টাকা ব্যাংক লোন পাইয়ে দেওয়ার আশ্বাসে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধামরাই থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ মুরাদ হোসেন কালা (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (৭ জুলাই, ২০২৫) ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুরাদ ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার মো. আব্দুল মান্নান ওরফে মান্নু মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গরুর ফার্ম স্থাপনের জন্য ৩০ লাখ টাকা ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তরা প্রথমে ওই নারীর কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। এরপর গত ১০ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে ১ নম্বর অভিযুক্ত মুরাদ হোসেন ভুক্তভোগী নারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ফারুক হোসেনের (২ নম্বর অভিযুক্ত) বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেন মুরাদ। এরপর ভুক্তভোগী নারী বাড়ি ফিরে এলে বিভিন্ন সময় ফারুক হোসেন তাকে ভয়ভীতি দেখিয়ে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ২৪ জুন দুপুর আড়াইটার দিকে পাঠানটোলা এলাকায় ফারুক হোসেন তার ভাড়া বাসায় একা পেয়ে আবারও তাকে ধর্ষণ করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, "ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা গতকাল রাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে মুরাদকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি। মামলার অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’