ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

গাজীপুরে ক্লিন সোসাইটির উদ্যোগে এতিমখানায় বৃক্ষ বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:২৩

ক্লিন সোসাইটি অব গাজীপুরের উদ্যোগে মহানগরের দুটি এতিমখানায় ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহানগরীর জয়দেবপুর দারুস সালাম (গোরস্থান) এতিমখানা ও ফাইজদ্দিন-কছিমদ্দিন এতিমখানা এ বৃক্ষ বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্লিন সোসাইটি অব গাজীপুরের প্রশাসনিক পরিচালক মো. নুরুল ইসলাম কাজল ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকৌশলী মো. আমির হোসেন। এছাড়াও ক্লিন সোসাইটির অন্যান্য পরিচালক ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. রাজিব ভূঁইয়া, মো. মনির হোসেন সরকার, মীর ফরিদ প্রমুখ।

এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সবাই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পরিবেশ ও সমাজকল্যাণে ক্লিন সোসাইটি অব গাজীপুর এর ভূমিকা আরও প্রসারিত হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি