ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জে শামীম ওসমানের আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজান খন্দকার


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:৩৭

আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। জাতীয় সংসদের প্রতিটি আসনেই ছোট-বড় প্রতিটি রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে এবং চূড়ান্ত মনোনয়নের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে চূড়ান্ত মনোনয়ন না পেলেও রাজনীতির মাঠে কেউই পিছিয়ে নেই।

বাংলাদেশ জাতীয় সংসদে বিভিন্ন কারণে আলোচিত ও গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে অন্যতম হলো নারায়ণগঞ্জ-৪ আসন, যা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত। এই আসনে একসময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান সংসদ সদস্য ছিলেন। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর এবার এই আসনে অন্যান্যদের পাশাপাশি নিজ দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতিক মিজান খন্দকার।

মিজান খন্দকার নিয়মিতভাবে এই এলাকায় ধানের শীষের প্রচারে সময় দিচ্ছেন। সাধারণ মানুষের কাতারে গিয়ে তিনি তাদের ভালো-মন্দ অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিয়ে প্রতিনিয়ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিজান খন্দকার মনে করেন, সময় ও বাস্তবতাকে প্রাধান্য দিয়ে বিএনপি একজন যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে বেছে নেবে। সার্বিক বিবেচনায় তার মনোনয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে বলেও তিনি মনে করেন। এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে অনেক দলের অনেক প্রার্থী অংশ নিলেও ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে তারা ভুল করবেন না।

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন