আত্মপ্রকাশ করলো টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)
রাজধানী ঢাকায় ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘টেলিভিশন জার্নালিস্ট ক্লাব (টিজেসি)’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে আগামী এক বছরের জন্য একঝাঁক উদীয়মান টেলিভিশন সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস–এর রিপোর্টার আর কে রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ–এর আনজাম খালেক। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় টেলিভিশন–এর সাব্বির হোসেন।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন গাজী টেলিভিশন–এর রিপোর্টার গোলাম কিবরিয়া ও আনন্দ টেলিভিশন–এর রিপোর্টার ফরিদুল ইসলাম অপু। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশন–এর রিপোর্টার শফিকুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল এস–এর রিপোর্টার মো. মারুফ হোসেন।
কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এখন টেলিভিশন–এর রিপোর্টার আফজাল হোসেন, প্রচার সম্পাদক বিজয় টেলিভিশন–এর রিপোর্টার হৃদয় খান, দপ্তর সম্পাদক বাংলা টেলিভিশন–এর মিজানুর রহমান।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সময় টেলিভিশন–এর রিপোর্টার দ্বীন মোহাম্মদ সাব্বির, বৈশাখী টেলিভিশন–এর রিপোর্টার রাজু আহমেদ এবং আরটিভি'র রিপোর্টার নয়ন মাহমুদ।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা