ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বিমানবন্দরে অঝোরে কাঁদলেন নোরা, কারণ কী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২৫ দুপুর ১১:৪০

পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট। খোলা চুল। চোখে কালো রঙের সানগ্লাস। হাতে ছিল ব্যাগ। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে এমন বেশেই নামেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কিন্তু চোখে কালো চশমা পরে থাকলেও তিনি লুকিয়ে রাখতে পারেননি তার অশ্রু। বিমানবন্দরে অঝোরে কাঁদলেন এই অভিনেত্রী।
গতকাল রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। তবে ঘটনাটি কবেকার তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে। চোখ ঢাকা থাকলেও তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দেয়, মন ভালো নেই অভিনেত্রীর। অঝোরে কাঁদতে কাঁদতেই প্রবেশ করছেন তিনি। পেছনে ছিলেন তার দেহরক্ষী।
নোরাকে দেখেই ছুটে আসেন ফটোগ্রাফাররা ও কয়েকজন অনুরাগী। বিমানবন্দরে প্রবেশ করার সময়ে এক অনুরাগী নোরার সঙ্গে সেলফি তোলার জন্য অনেকটা এগিয়ে যান। সেই সময়ে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দেহরক্ষী। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট বলে দেয়, নোরার মন ভালো নেই। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তা অবশ্য জানা যায়নি। যদিও অনুরাগীদের অনুমান, কাছের কোনো মানুষকে হারিয়েছেন অভিনেত্রী।
এদিকে বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’ কারও মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীরা এটি বলে থাকেন।
কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে নোরার ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস্‌’। সিরিজে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে ঈশান খট্টর, ভূমি পেডনেকর, জিনাত আমান, সাক্ষী তনওয়ার ও দিনো মোরিয়াকেও। ঈশান খট্টরের প্রাক্তন প্রেমিকা আয়েশার চরিত্রে অভিনয় করেন নোরা।

 

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি