লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সর্দার তুষার শেখ (৩৯)-কে স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
রবিবার (৭ জুলাই) রাত ৮টায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার তুষার শেখকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তুষার শেখ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে।
ওসি আরও জানান, গত ৫ জুলাই গভীর রাতে (রাত ২টা) বিমানবন্দর থানা, ডিএমপি ঢাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) আজিজুর রহমান, এএসআই (নিঃ) রুহুল আমিন এবং র্যাব-৪ এর একটি যৌথ দল তাকে গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।
তুষার শেখ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় নেতা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে লোহাগড়া থানায় ৭টি এবং দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী