লাকসামে উল্টো রথের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
কুমিল্লার লাকসামে শনিবার বিকেলে শ্রী শ্রী জগন্নাথ বাড়ি সংলগ্ন স্কুল মাঠে উল্টো জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথ টানার মাঝামাঝি সময়ে বিদ্যালয়টির মাঠেই রথের চাকায় পিষ্ট হয়ে দেবপুরি (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দেবপুরির বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলায়; সে টিটু পুরির একমাত্র ছেলে। ঠাকুরমা ও মায়ের সাথে সে নাঙ্গলকোট থেকে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রথ দেখতে এসেছিল।
স্থানীয় ও কমিটি সূত্রে জানা যায়, হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে এভাবে দেবপুরি রথের চাকায় পিষ্ট হয়ে মারা যাবে, তা কেউ কল্পনাও করেনি। জগন্নাথ দেবালয়ের সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা বিন্দু এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা আরও জানান, দেবপুরির ঠাকুরমা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মাটিতে গড়াগড়ি করে বিলাপ করতে করতে বলছিলেন, "আমার নাতীকে আমার কাছে ফিরিয়ে দেন। আমি আমার ছেলের কাছে কী জবাব দেব! আমি আর বাঁচতে চাই না। জগন্নাথ আমাকে নিয়ে যাও।" আজ সকালে দেবপুরির অন্ত্যেষ্টিক্রিয়া লাকসাম মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ