মারুকা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
মারুকা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে গতকাল সন্ধ্যা ৭টায় গৌরীপুর বিএনপির পার্টি অফিসে এক আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী, সাধারণ সম্পাদক মোহসিন উদ্দিন গাজী এবং সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বাবুল মাস্টার। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জবাবে ভিপি জাহাঙ্গীর আলমও নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় মারুকা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
বক্তব্য পর্বে নেতৃবৃন্দ বলেন, "এই কমিটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও জোরদার করবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়ে গঠিত হওয়ায় আন্দোলন-সংগ্রামে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে।"
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি এবং বিএনপির সফলতা কামনায় মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ