বিপিজেএ রাজশাহী'র মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ
বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই ) বেলা ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিপিজেএ রাজশাহী শাখার আজীবন সদস্য ও উপদেষ্টা মো. আব্দুল জাবীদ অপু, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সিনিয়র ফটো জার্নালিস্ট ফরিদ আক্তার পরাগ, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক মো. শহীদুল ইসলাম (দুখু)।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খানের সঞ্চালনায় আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলী এহসান (তুহিন), সাবেক সহ-সভাপতি শাহিন খান, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম (শামিম), অর্থ সম্পাদক মিলন শেখ, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল, আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক কমিটির সদস্য আজম খান, সদস্য আবু নুর মুক্তার হোসেন, সোহরাব হোসেন প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে প্রথমবার বিপিজেএ রাজশাহী শাখার সকল ফটো জার্নালিস্টদের নিজ ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরণের ৭২টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহনকারী সকল ফটো জার্নালিস্টদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত