পাঁচবিবিতে বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনাকে সন্ত্রাসী কর্তৃক হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর পার্কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইটের মেয়ে উদিতা সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দল নেতা কিনার হত্যায় জিয়াউর ফেরদৌস রাইটকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানান। তারা হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে এই মামলা থেকে রাইটকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনসহ থানা ঘেরাও করা হবে।
উল্লেখ্য, গত ২৫ জুন সকাল ৯টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম (কিনা) কে দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পূর্বপরিকল্পিতভাবে মারপিট করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ২৬ জুন রাতে তিনি মারা যান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’