ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ২:৮

দীর্ঘ ১৭ বছর পর লাকসামে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাধাহীন ও মুক্তভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলর ও ভোটারদের মন জয় করতে স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সম্মেলন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো উপজেলা ও পৌরসভা। সম্মেলন সফল করতে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি কাজ। পুরো শহর নতুন সাজে সজ্জিত হয়েছে; ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর। প্রার্থীদের সমর্থকরা তাদের প্রিয় প্রার্থীদের জানান দিতে গভীর রাত পর্যন্ত জোরেশোরে মিছিল-মিটিং চালাচ্ছেন। সম্মেলনের আমেজ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে গ্রামে। কে হচ্ছেন পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী পদপ্রত্যাশী রয়েছেন। সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে। সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর নাম জানা গেছে। এদিকে, সভাপতি পদে ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, লাকসাম পৌরসভার সাবেক মেয়র এবং লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহমেদ প্রার্থী হওয়ায় কাউন্সিলর ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ আরও বেড়েছে।

অন্যদিকে, 'তারুণ্যের অহংকার' বলে পরিচিত লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বেলাল রহমান মজুমদার তৃতীয় ধাপে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি দৈনিক 'সকালের সময়' প্রতিনিধিকে জানান, বিএনপি পকেট কমিটিকে বিশ্বাস করে না। তাই কাউন্সিলের মাধ্যমে ভোট হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে কাউন্সিলের মাধ্যমে ভোট হবে। বেলাল রহমান মজুমদার লাকসাম ন.ফ. সরকারি কলেজ থেকে বি.এ পাশ করেছেন। ২০২০ সালে তিনি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন এবং লাকসাম পৌরসভা বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এছাড়া তিনি লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পদে থেকে দায়িত্বশীলভাবে কাজ করেছেন। তবে দ্বি-বার্ষিক সম্মেলনের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত