বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সপ্তাহখানেক বাদেই ঢাকায় আসবে পাকিস্তান। এ লক্ষ্যে আজ (মঙ্গলবার) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যথারীতি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি পাকিস্তান। এ ছাড়া শাদাব খান এবং হারিস রউফদের মতো তারকারাও বাংলাদেশ সফরে আসছেন না।
কিছুদিন আগেই এই সিরিজের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। পরে ২২ এবং ২৪ জুলাই বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বর্তমানে শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে তারা পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে সালমান আগার দলের কাছে পাত্তাই (৩-০) পায়নি শান্ত-মুস্তাফিজরা।
এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া সালমান মির্জা ও আহমেদ দানিয়ালকে আসন্ন সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন। ইনজুরির কারণে দলে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ। এ ছাড়া নাসিম শাহ ও ওয়াসিম জুনিয়রের মতো টি-টোয়েন্টির নিয়মিত মুখও ফিট না থাকায় বাংলাদেশ সফরে আসবেন না। আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড :
সালমান আলী আগা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।
এমএসএম / এমএসএম
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি