কুড়িগ্রামে হিমাগারে আলু ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ
কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষী ও ব্যবসায়ীরা রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দেড় ঘণ্টা কুড়িগ্রাম-রংপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে সড়কে আটকা পড়া চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
অবরোধকারীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগার ভাড়া বৃদ্ধি করেছে মালিকপক্ষ। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে কৃষক ও ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
তারা আরও জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এতে এবছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সব মিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। অথচ বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে, ফলে প্রতি কেজি আলুতে তাদের ১৪ টাকা লোকসান গুনতে হচ্ছে। এই অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় তারা হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান।
আলু চাষী হাসু মিয়া বলেন, "গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকারও উপর। এমনিতে আলুর দাম কম, আরও যদি হিমাগার ভাড়া এতো বেশি দেই, কিভাবে আমরা কৃষকরা বাঁচবো?"
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, "বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। এছাড়াও তাদেরকে আগামীকাল [৯ জুলাই] ডাকা হয়েছে, তারা আসলে আবারও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ