ফটিকছড়িকে জেলায় রূপান্তরের ঘোষণা দিলেন শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী
ফটিকছড়ি উপজেলাকে ৫টি উপজেলায় বিভক্ত করে জেলায় রূপান্তর করার কথা জানিয়েছেন এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হেফাজতে ইসলামের নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
গত শনিবার (৫ জুলাই) রাতে তার বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন সংসদীয় নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেন শাহজাহান।
‘হুসাইন মুহাম্মদ শাহজাহান সমর্থক ফোরাম’ আয়োজিত “উন্নয়ন বঞ্চিত দেশের অন্যতম বৃহত্তম উপজেলা সংসদীয় আসন ২৭৯ চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি)-এর উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক এক মতবিনিময় সভায় ফটিকছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেখ শাহজাহান বলেন, "স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে চরমভাবে অবহেলিত ফটিকছড়ির তেমন কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের দিক থেকে ফটিকছড়ি অনেকটা পিছিয়ে, আমি ফটিকছড়িকে একটি মডেল ফটিকছড়ি হিসেবে সাজাতে চাই। দেশের অন্যতম বৃহত্তম এই উপজেলাকে ভেঙে ৫টি উপজেলায় রূপান্তর করে ঢেলে সাজাতে হবে, তবেই উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।"
আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি জানান, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে পাশে থাকবে এমনটা প্রত্যাশা করছেন। বিজয়ী হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ খাতে ভূমিকা রাখবেন। প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার, একটি সেলাই প্রশিক্ষণ সেন্টার এবং একটি আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে সুপথে ফেরাতে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তরুণদের খেলাধুলায় মনোনিবেশ এবং সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ফটিকছড়ি দক্ষিণ, মধ্যম ও উত্তরাঞ্চলে খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে সমাজহিতৈষী কাজে নিয়োজিত। তিনি সারাদেশের মতো ফটিকছড়িতেও গভীর নলকূপ স্থাপন, অজুখানা, মসজিদ-মাদ্রাসা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, দরিদ্র নারীদের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, অসহায় পরিবারের দারিদ্র্য বিমোচনের জন্য গরু সহ বাছুর বিতরণ, কৃষকদের জন্য ডিপ-টিউবওয়েল স্থাপন, হুইল চেয়ার বিতরণ সহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রাখছেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক ও হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, নেজামে ইসলাম পার্টির নেতা এরশাদ বিন জালাল, মাওলানা এম. নিজাম উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা রফিকুল ইসলাম, তারেকুল ইসলাম, হাফেজ সেলিম মাহমুদ, হাফেজ রহমত উল্লাহ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ওসমান এবং মোহাম্মদ ইদ্রিস।
সভা শেষে শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের জন্য ১টি কম্পিউটার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান