নাগরপুরে ভুয়া চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোঃ আব্দুল হাই নামের এক ভুয়া চিকিৎসককে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান।
মোঃ আব্দুল হাই দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই নিজেকে “ডাক্তার” হিসেবে পরিচয় দিয়ে সাধারণ রোগীদের প্রতারিত করে আসছিলেন। অভিযানে তার বিরুদ্ধে যেসব গুরুতর অনিয়ম পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে: চিকিৎসক না হয়েও ভুয়া ডাক্তারি পদবি ব্যবহার, রোগীদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান, ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রিএজেন্ট ব্যবহার, ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স না থাকা এবং ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা।
উল্লেখযোগ্য এসব অপরাধের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ ও ২৯ ধারায় মোঃ আব্দুল হাইকে তাৎক্ষণিকভাবে নগদ ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক। তিনি আরও বলেন, "ভুয়া চিকিৎসক ও অনিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।" সচেতন নাগরিক সমাজ ও স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন