বিউবোর পরিচালক হলেন নাঙ্গলকোটের ছালেহ আহাম্মদ
নাঙ্গলকোটের সন্তান ছালেহ আহাম্মদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থ পরিদপ্তরের অতিরিক্ত পরিচালকের পদ থেকে পদোন্নতি পেয়ে অডিট পরিদপ্তরের পরিচালক পদে পদস্থ হয়েছেন।
৩০ জুন অনুষ্ঠিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০৯৪তম সাধারণ সভার সিদ্ধান্তক্রমে ছালেহ আহম্মদকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অডিট পরিদপ্তরের পরিচালক নিযুক্ত করা হয়। বিউবোর উপ-পরিচালক -২ (কর্ম) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদোন্নতির বিষয়ে অবহিত করা হয়েছে।
তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার অষ্টগ্রামের মরহুম ফকির মিয়ার সুযোগ্য সন্তান। ছালেহ আহাম্মদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিভিন্ন পদে অত্যন্ত সততা, ন্যায়পরায়ণতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় ছালেহ আহাম্মদকে এলাকাবাসী, বন্ধুমহল এবং অফিস সহকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত