ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৫-৯-২০২১ রাত ৯:১৩

 


জামাল বাদশা, লালমনিরহাট প্রতিনিধি।। 
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৃথক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার সবজি বাজার ও ফলিমারী এলাকার নিজ নিজ বাড়িতে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

বিদ্যুৎ স্পৃষ্টে নিহতরা হলেন- উপজেলার সারপুকুর ইউনিয়নের সবজি বাজার এলাকার মৃত ফিদাম চন্দ্রের ছেলে মঙ্গল চন্দ্র (৩৭) ও একই উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের সন্তোষ চন্দ্রের স্ত্রী বিউটি রানী (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে সেচ পাম্পের লাইন সংযোগের কাজ করছিলেন কৃষক মঙ্গল চন্দ্র। এ সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

অন্য ঘটনায় মঙ্গলবার রাতে বৈদ্যুতিক চুলায় রান্না করার সময় নিজ বাড়িতে বিদ্যু ৎস্পৃষ্ট হন গৃহিনী বিউটি বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জামান / জামান

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার