কুতুবদিয়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জেলা আ'লীগের প্রচারণা
আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের কুতুবদিার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে প্রচারণায় নেমেছেন কক্সবাজার জেলা আ'লীগের নেতৃবৃন্দ। বুধবার (১৫ সেপ্টেম্বর) নৌকার প্রার্থীদের পক্ষে প্রচারণা করতে দুদিনের সফরে কুতুবদিয়ায় এসেছেন কক্সবাজার জেলা আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। সাথে রয়েছেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি।
প্রথম দিন উপজেলার আলী আকবর ডেইল, বড়ঘোপ ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের পক্ষে পথসভা করেন কক্সবাজার জেলা আ'লীগের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আ'লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, সহ-সভাপতি আজিজুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সদস্য শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা, কক্সবাজার জেলা ছাত্রলীগে সভাপতি এসএম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, আলী আকবর ডেইল ইউপি নৌকার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সিকদার, বড়ঘোপ ইউপি নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, কৈয়ারবিল ইউপি নৌকার চেয়ারম্যান প্রার্থী আজমগীর মাতবর, লেমশীখালী ইউপি নৌকার চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম প্রমুখ।
১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) লেমশীখালী, দক্ষিণ ধুরুং ও উত্তর ধুরুং ইউনিয়নে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণাসহ পথসভায় অংশ নেবেন নেতৃবৃন্দ।
জামান / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা