চট্টগ্রামে ফের উন্মুক্ত নালায় তলিয়ে প্রাণ গেল শিশুর
চট্টগ্রাম নগরের হালিশহরের আনন্দপুর এলাকায় নালায় তলিয়ে মরিয়ম নামে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ৩টা ৫৪ মিনিটে শিশুটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানায়, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। ঘটনাস্থলে নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল। ফলে নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়। প্রথমে স্থানীয়রা এবং সাড়ে ৩টা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ঘটনাস্থলে ডুবুরি টিম পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে গত ১৮ এপ্রিল দিবাগত রাতে নগরের কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে উন্মুক্ত নালায় পড়ে যায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা সেহরীস নামে ছয় মাস বয়সী এক শিশু। স্থানীয়দের সহায়তায় দুই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও পানির স্রোতে শিশুটি তলিয়ে যায়। পরদিন সকালে নিখোঁজের স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে আসাদগঞ্জের চামড়া গুদাম মোড়ের পার্শ্ববর্তী চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামে খাল-নালায় তলিয়ে মৃত্যু নতুন নয়। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ বৃষ্টির মধ্যে নালায় পড়ে নিখোঁজ হন। দীর্ঘদিন উদ্ধার অভিযান চালানো হলেও তার মরদেহ আর পাওয়া যায়নি। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া উন্মুক্ত নালায় পড়ে মারা যান।
২০২১ সালের ৭ ডিসেম্বর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। তিন দিন পর মুরাদপুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়ায় উন্মুক্ত নালায় পড়ে যায় ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত। পরে ১৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় তার মরদেহ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ