ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে নারী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৯-৭-২০২৫ বিকাল ৫:৫৭

নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে অর্ধ-বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর যৌথ আয়োজনে এবং সুইজারল্যান্ড,ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৯ জুলাই বেলা ১১ টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জেসমিন আক্তার নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন। এছাড়াও তিনি সমাজ বিদ্ধংসী মাদক,বাল্য বিবাহ,শিশু অপরাধ ইত্যাদি সামাজিক অপরাধ নিরোধে ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিনসহ ইএসডিও কর্মকর্তাগণ নারী উন্নয়নে বক্তব্য প্রদান করেন এবং সভার উদ্দেশ্য বর্ণনা আলোকপাত করেন প্রকল্প ম্যানেজার পজিদুর রহমান। 
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা, বাজেট প্রনয়ন,বাস্তবায়ন ও মৌলিক পরিসেবা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নারী প্রতিনিধিদের অংশগ্রহণ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পায়। পরিশেষে ইউএনও জেসমিন আক্তার নারীদের সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা