নেত্রকোনায় গণঅভ্যুত্থানে শহীদদের উত্তরাধিকারের মধ্যে সঞ্চয়পত্রের চেক বিতরণ
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এর নেত্রকোনা জেলার গেজেটভুক্ত শহীদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখা থেকে প্রেরিত এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস শহীদদের উত্তরাধিকারের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দেন। গেজেটভুক্ত ১৭ জন শহীদের প্রত্যেকের উত্তরাধিকারের মাঝে দশ লক্ষ টাকা করে সঞ্চয়পত্রের চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, ফাহিম রহমান খান পাঠান এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়