ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে সেরা মেহেরপুরের ইউএনও খায়রুল ইসলাম


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ১২:৩২

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগে ২০২৫ সালের জুন মাসে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম ‘সেরা’ হওয়ার গৌরব অর্জন করেছেন।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম মনিটরিং সেলের দেওয়া পারফরম্যান্স মূল্যায়নে তিনি এই স্বীকৃতি লাভ করেন। 

মেহেরপুর সদর ইউএনও মোঃ খায়রুল ইসলাম ২০২৪ সালের ২ জানুয়ারি সদরে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার সন্তান এবং ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। প্রশাসনিক ক্যারিয়ারের শুরুতে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। পরে তিনি টাঙ্গাইল জেলার এনডিসি ও সহকারী কমিশনার (ভূমি), এবং মুজিবনগর উপজেলার ইউএনও হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

দুই কন্যা সন্তানের জনক মোঃ খায়রুল ইসলামের স্ত্রী মাহামুদা পারভীন বর্তমানে মেহেরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

মেহেরপুর সদরে যোগদানের পর থেকেই মোঃ খায়রুল ইসলাম বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি খাস জমি উদ্ধারসহ নানা গুরুত্বপূর্ণ কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ প্রদান করে তিনি প্রশংসিত হন।

ইতিপূর্বে জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এই কর্মকর্তা। অমায়িক স্বভাব ও প্রশাসনিক দক্ষতার জন্য জনপ্রিয় এই কর্মকর্তা মো: খায়রুল ইসলাম বলেন, “সবার সহযোগিতা নিয়ে আমি মেহেরপুর সদর উপজেলাকে আরও এগিয়ে নিতে চাই।” অসহায় গরীব দুঃখী মানুষের কাছে গিয়ে মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করি দিনরাত চেষ্টা করি যে মেহেরপুরের মানুষ কিভাবে ভালো থাকবে। কোন নিরাপত্তাহীন বা কষ্টের জীবন যাপন করতে দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি সরকারের পক্ষ থেকে আমরা সবসময় অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের কথা শুনে।

তিনি আরো বললেন মেহেরপুর জেলা কে আমি আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই সুন্দর একটি মেহেরপুর গড়তে চাই মেহেরপুরে শিক্ষার মান উন্নয়ন আরও বৃদ্ধি করে মেহেরপুর কে আলোকিত করতে চাই এই সাফল্য শুধু একটি পরিসংখ্যানগত স্বীকৃতি নয়, বরং সরকারি সেবার মান উন্নয়নের এক অনন্য উদাহরণ। এটি প্রমাণ করে, আন্তরিকতা ও সঠিক পরিকল্পনা থাকলে যেকোনো খাতে সফলতা অর্জন সম্ভব।

মেহেরপুরের এই অর্জন এখন জাতীয় পর্যায়ে রোল মডেল হয়ে উঠেছে। আশা করা যায়, ভবিষ্যতেও এ জেলার জনসেবামূলক কার্যক্রম এভাবেই দেশকে পথ দেখাবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন