রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩, মেয়েরা এগিয়ে
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছর এসএসসিতে পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ। গত বছর ২০২৪ সালে এই হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫.৮৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যানের অফিস কক্ষে এই ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম।
রাজশাহী শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাশ করেছে। ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্রী ১১ হাজার ৯৬২ জন এবং ছাত্র ১০ হাজার ৩৬৫ জন। পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এবার কোনো স্কুলেই শূন্য থেকে ১০ শতাংশ ফেলের ঘটনা ঘটেনি, বরং ৯৯টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট ২৬৯টি কেন্দ্রের অধীনে ২ হাজার ৬৯০টি স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত