শেষ ওভারের নাটকীয়তায় সিপিএল চ্যাম্পিয়ন সেন্ট কিটস
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে শেষ ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রয়টস। দুই দলের সামনেই ছিল প্রথম শিরোপার হাতছানি। তাতে ড্রেকসের সৌজন্যে শেষ হাসি সেন্ট কিটস অ্যান্ড নেভিসের।
বুধবার রাতে আগে ব্যাট করে ১৫৯ রানের সংগ্রহ পেয়েছিল সেইন্ট লুসিয়া। এ রান তাড়া করতে নেমে বিপদে পড়েছিল সেইন্ট কিটস। হাসেনি এভিন লুইস, ক্রিস গেইলদের ব্যাট। জশুয়া ডা সিলভা, শেরফান রাদারফোর্ডরা স্রেফ চেষ্টাই করতে পেরেছেন, পারেননি দলকে নিরাপদ স্থানে নিতে। শেষমেশ ড্রেকসের ব্যাটে এসেছে জয়।
পুরো আসরে দুর্দান্ত খেলা লুইস এদিন আউট হন ৪ রান করে, রানের খাতাই খুলতে পারেননি গেইল। জশুয়া ৩২ বলে ৩৭ ও রাদারফোর্ড ২২ বলে ২৫ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। অধিনায়ক ব্রাভো আউট হন ১১ বলে ৮ রান করে। একপর্যায়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩.৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান।
অর্থাৎ জয়ের জন্য ৩৭ বলে প্রয়োজন ছিল ৬৫ রান। কিন্তু হাতে মাত্র ৫ উইকেট। সেখান থেকে ফাবিয়ান অ্যালেনকে নিয়ে ২৬ বলে ৪৪ রান যোগ করেন ড্রেকস। জয়ের জন্য ২১ রান বাকি থাকতে আউট হওয়ার আগে ১৮ বলে ২০ রান করেন অ্যালেন। একই ওভারে সাজঘরে ফেরেন ২ বলে ৫ রান করা শেলডন কটরেল।
শেষ ওভারে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৯ রানের। ড্রেকস তখন অপরাজিত ১৯ বলে ৪০ রান নিয়ে। কিন্তু প্রথম চার বলে মাত্র ৪ রান খরচ করেন ডানহাতি পেসার কেসরিক উইলিয়ামস। ফলে শেষ ২ বলে বাকি ৫ রান। পাল্লা তখন ঝুলছিল সেইন্ট লুসিয়ার দিকেই। তবে ভিন্ন চিন্তা ছিলো ড্রেকসের।
অফস্ট্যাম্পের বাইরের বলটি এক্সট্রা কভার সজোরে লফটেড ড্রাইভ করেন ড্রেকস। মনে হচ্ছিলো ছক্কাই হয়ে গেছে সেটি। টিভি রিপ্লেতে দেখা যায় অল্পের জন্য হয়েছে চার। শেষ বলটি ড্রেকসের ব্যাটের ভেতরের কানায় লেগে চলে যায় ফাইন লেগে, দৌড়ে এক রান নেয়ার মাধ্যমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি।
স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরষ্কার উঠেছে ড্রেকসের হাতে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩টি করে চার-ছয়ের মারে ২৪ বলে ৪৮ রান করে।
প্রীতি / প্রীতি
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি