ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বিক্ষোভ, ২ লাখ টাকা জরিমানা আদায়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৫:৫২

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় সংবাদ পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড আদায় করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলজোড় নদীর ভূঁইয়াগাঁতী ব্রীজ এলাকায় তেলিজানা ও ভূঁইয়াগাঁতী এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ করেন।

তারা অভিযোগ করেন, ব্রীজের নিচ থেকে বসতবাড়ির আঙিনায় অবৈধভাবে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে প্রায় ৪-৫ মাস ধরে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসী এই বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশের বিষয়টি জানার পর ঘটনাস্থলে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিক পক্ষ থেকে ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এ সময় রায়গঞ্জ থানা পুলিশসহ প্রায় ৩০০ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। বারবার সতর্ক করার পরেও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২