ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আষাঢ়ী পূর্ণিমা পালিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৫:৫৫

প্রতি বছরের ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলার বাকই ইউনিয়নে বৈরিগাঁও, দুপচর, মজলিশপুর বৌদ্ধ বিহারে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র আষাঢ়ী পূর্ণিমা পালিত হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ বিহার প্রাঙ্গণে এসে গৌতম বুদ্ধের নিকট প্রার্থনা করেন যেন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। বিহার অধ্যক্ষ সূত্রে জানা যায়, আজকের এই দিনে বুদ্ধাঙ্কুর কপিলবাস্তুর রাণী মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। একই দিনে ২৯ বছর বয়সে দুঃখমুক্তি ও নির্বাণ লাভের প্রত্যাশায় রাজকীয় বিলাস-বৈভব, স্ত্রী, পুত্র সিংহাসনের মোহ সব কিছু পরিত্যাগ করে মহাবিনিষ্ক্রমণ বা সংসার ত্যাগ করেছিলেন। ৬ বছর কঠোর সাধনার পর তিনি যে বোধিজ্ঞান লাভ করেছিলেন বা দুঃখমুক্তি ও নির্বাণ লাভের পথ আবিষ্কার করেছিলেন, তা আজকেই সারনাথের ঋষিপতন মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনার মাধ্যমে প্রথম বুদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন।

বৈরিগাঁও ধর্মাঙ্কুর বৌদ্ধ মহা বিহার: বিহার অধ্যক্ষ ও কমিটির সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথের এর পরিচালনায় আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- সেক্রেটারি প্রিয়মোহন সিংহ, সর্দার নৃপেন্দ্র সিংহ, ব্যবসায়ী শ্যামল সিংহ, মাস্টার সুব্রত সিংহ প্রমুখ।

মজলিশপুর বৌদ্ধ বিহার: বিহার সভাপতি ও অধ্যক্ষ প্রজ্ঞা জ্যোতি মহাথের এর পরিচালনায় আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- সেক্রেটারি মাস্টার সঞ্জয় সিংহ, কোষাধ্যক্ষ উজ্জ্বল সিংহ প্রমুখ।

দুপচর বৌদ্ধ বিহার: বিহার সভাপতি ও অধ্যক্ষ সাধন প্রিয় থের পরিচালনায় আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন- আর.কে সিংহ সহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত