মালয়েশিয়ায় লা লিগা যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাফরানী স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব-১৬ দল
প্রথমবারের মতো লা লিগা যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল মালয়েশিয়া পৌঁছেছে।
১১ থেকে ১৩ জুলাই মালয়েশিয়ার সেরডাং-এ অবস্থিত ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য লা লিগা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার জাফরানী স্পোর্টিং ক্লাবের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল হ্যালো সুপারস্টারস-এর ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
আজ (১১ জুলাই) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারতসহ বাংলাদেশের কিশোর ফুটবলাররাও নিজ দেশের পতাকা তুলে ধরবে। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, হ্যালো সুপারস্টারস-এর সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারাদেশে চলছিল খেলোয়াড় বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায়, গত ১৬ জুন ২০২৫ তারিখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতা থেকেই ১৪ জন প্রতিভাবান কিশোর ফুটবলারকে নির্বাচন করা হয়, যারা এবার জাফরানী স্পোর্টিং ক্লাবের হয়ে আন্তর্জাতিক মঞ্চে লড়বে।
বিশ্ববিখ্যাত লা লিগা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ এবারই প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঐতিহাসিক সুযোগটি সম্ভব হয়েছে হ্যালো সুপারস্টারস ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান-এর আন্তরিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে। তিনি দীর্ঘদিন ধরেই দেশের ফুটবলের মানোন্নয়নে ব্যক্তিগতভাবে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি হতে পারে বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রার নতুন সূচনা।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ