ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১১-৭-২০২৫ দুপুর ২:২৮

সাতক্ষীরায় জুলাই পদযাত্রা ও পথসভা উপলক্ষে এনসিপির নাহিদ ইসলাম, আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় শহরের আল বারাকা শপিং সেন্টারের পিজ্জা মিলান হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এনসিপি সাতক্ষীরার প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু লিখিত বক্তব্যে জানান, আগামী শনিবার (১২ জুলাই ২০২৫) গগণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা নাহিদ ইসলাম, আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারা সহ অন্যান্য নেতৃবৃন্দ সাতক্ষীরায় আসছেন। জুলাই পদযাত্রা উপলক্ষে তাদের আগমন সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ১৭টি বিষয়ে প্রোগ্রাম বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

সভায় জানানো হয়, ১২ জুলাই সকাল ৯টায় নেতৃবৃন্দ খুলনা থেকে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন। সেখানে জেলার এনসিপি নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ সংক্ষিপ্ত পথ সভা শেষে সাতক্ষীরা শহরের খুলনার রোড মোড়ে উপস্থিত হবেন। বেলা ১১টায় খুলনার রোড মোড় শহীদ আসিফ চত্বরে প্রধান পথসভা অনুষ্ঠিত হবে। এখানে জুলাইয়ে আহত ও নিহত শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আরো জানানো হয়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, আরিফুল ইসলাম আদীব ও নাহিদা সারওয়ার নিভা সহ দেড় শতাধিক নেতৃবৃন্দও জুলাই পদযাত্রায় উপস্থিত থাকবেন।

এসময় এনসিপি সাতক্ষীরার সদস্য সচিব আলহাজ্ব শেখ আহসান উল্লাহ, সদস্য খাদিজা খাতুন চায়না, এনসিপির সদর উপজেলার প্রার্থী পলাশ হোসেন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু