বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বারহাট্টায় গণসংযোগ
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এটিএম আব্দুল বারী ড্যানি'র নির্দেশনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলটির নেতারা।
বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর বাজার ও আসমা ইউনিয়নের মনাষ বাজারে শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু, কলেজ শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুন্না সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, "বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে। ফলে রাষ্ট্রের সব স্তরে ধ্বংস নেমে এসেছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করতে হলে প্রয়োজন কাঠামোগত সংস্কার। সেই লক্ষ্যেই তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার স্বপ্ন পূরণে ৩১ দফার বিকল্প নেই। দেশের সকলকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।"
তিনি আরও বলেন, "এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় প্রতিশ্রুতি। এখানে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ধানের শীষ প্রতীকের নমিনি। কেন্দ্রীয় আদেশে সারা দেশের ন্যায় আমিও আমার জন্মস্থান ও নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শুরু করেছি এবং পরবর্তীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।"
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান