দুর্বৃত্তের হামলায় পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী আহত
খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) রাত পৌনে দশটার দিকে নগরীর আহসান আহমেদ রোডের ল’ কলেজের সামনে এই ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, হাফিজুর রহমান আহসান আহমেদ রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
পুলিশ সূত্রে জানা যায়, আহত হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি রাত পৌনে দশটার দিকে আহসান আহমেদ রোড ল’ কলেজের সামনে একটি ফুচকা এবং কাঠ গোলার মাঝামাঝি অবস্থান করছিলেন। এ সময়ে দুই যুবক কিছু বুঝে ওঠার আগেই ক্ষুর দিয়ে তার শরীরের পেছনে কয়েকটি আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এলে ওই দুই যুবক ঘটনাস্থল ত্যাগ করে। এরপর চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনা জানার পরপরই খুলনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা