বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগজানা ইউনিয়ন শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাগজানা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) বাদ জুমা বাগজানা ইউনিয়ন পরিষদ মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগজানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মুছা হারুন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার
উপজেলা সেক্রেটারি মো. সামসুল আলম মাস্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামের বাগজানা ইউনিয়ন শাখার আমির ও উপদেষ্টা মো. তৌফিকুল ইসলাম
শিরট্টি ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান
আলোচনায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত