ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


ফরিদগঞ্জ প্রতিনিধি  photo ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:২১

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই ) বিকেলে পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশে সাত্তার মিয়ার মালিকানাধীন সুপারির বাগান থেকে মাটিতে  শোয়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসানুর রহমান একই গ্রামের রনমিজি বাড়ির খোকন মিজির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। 
মৃতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে আমার ভাইকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়েছে, আজ শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজেরপর খবর পেয়েছি আমার ভাইয়ের মরদেহ সুপারির বাগানে পড়ে আছে। আমি মনে করি আমার ভাইকে হত্যা করা হয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, হাসানুর রহমানসহ একটি চক্র বিভিন্ন স্থানে চুরিসহ নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের বাড়িতে নানান কলহ সৃষ্টি হতো। 
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার বিকেলে বাগানে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সবার উপস্থিতিতে মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়ে। 
ওসি আরও জানান, মরদেহের পকেটে মোবাইল, ছোট সাইজের একটি চাকু পাওয়া গেছে। নিহত যুবকের হাতে অস্বাভাবিক চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি