ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

গাছ কাটা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার: এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ


রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের বেজুড়া গ্রামে পুকুরপাড় পরিষ্কার করতে গিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য ইসহাক আলীর বিরুদ্ধে ‘অস্ত্রের মহড়া’, ‘চাঁদাবাজি’ ও ‘জবরদখল’–এর অভিযোগ তুলে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী ও পুকুর মালিকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার বেজুড়া গ্রামের সল্লাপুকুরপাড়ে শতাধিক এলাকাবাসী ও পুকুরের অংশীদাররা এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিনের একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ইউপি সদস্য ইসহাক আলীকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

স্থানীয় পুকুর মালিক ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় দুই দশক আগে ১০ বিঘার পুকুরটি সংস্কার করে মাছ চাষের উপযোগী করা হয়। এ পুকুরের ৩৬ জন ভাগীদার রয়েছেন। তারা সবাই মিলে একটি কমিটি করে পুকুরটি নিয়মিত লিজ দিয়ে আসছেন।

সাম্প্রতিক সময়ে নতুন এক ব্যক্তি পুকুরটি লিজ নিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি পুকুরপাড়ে সজনে ও কলাগাছসহ অন্য ঝোপঝাড় পরিষ্কার করার শর্ত দেন। কারণ, এসব গাছ মাছের চাষের ক্ষতি করে এবং পুকুরপাড় নষ্ট করে।

পুকুর মালিকদের অভিযোগ, পূর্বের লিজগ্রহীতা শওকতের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল বারি অনেক বছর ধরে পুকুরপাড়ের কিছু গাছ নিজের দখলে রেখে ব্যবহার করছিলেন। এ নিয়ে আগেও বিরোধ তৈরি হয়েছিল। নতুন লিজগ্রহীতা পরিষ্কার-পরিচ্ছন্ন পুকুরপাড়ের শর্ত দিলে বারিকে জানানো হয় গাছগুলো কেটে ফেলতে। কিন্তু তিনি তা অস্বীকার করেন। পরে মালিকরা একত্র হয়ে পুকুরপাড় পরিষ্কার করেন।

“অস্ত্রের মহড়া-চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা” ইউপি সদস্য ইসহাক আলী বলেন, “আমি এই পুকুরের একজন বড় অংশীদার। মালিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই পুকুরপাড় পরিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ থেকে কিছু করা হয়নি। অথচ পরিকল্পিতভাবে একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। অস্ত্রের মহড়া বা চাঁদাবাজির কোনো ঘটনা এখানে ঘটেনি। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “আমার বক্তব্য না নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যা ও একপাক্ষিক খবর প্রচার করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং মিথ্যা প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

পুকুর মালিক কমিটির সদস্যরা বলেন, পুকুরপাড়ের জমি বা গাছের ওপর আব্দুল বারির কোনো বৈধ কাগজপত্র নেই। অথচ তিনি জোরপূর্বক সজনে ও কলাগাছগুলো ভোগদখল করে আসছিলেন। নতুন লিজগ্রহীতা পুকুরপাড় পরিষ্কার করার শর্ত দিলে বারির বাধা দেওয়া এবং পরে মিথ্যা অভিযোগ তোলার পেছনে তারই স্বার্থ রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বারি নিজের সুবিধা রক্ষায় ইউপি সদস্য ও মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে এবং সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে এলাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

এলাকাবাসীর আহ্বান: একটি সাধারণ ঘটনা নিয়ে অহেতুক উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি না করে এলাকার শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তারা বলেন, “আমরা চাই, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুক এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”

একপাক্ষিক সংবাদে ক্ষুব্ধ
ইউপি সদস্য ইসহাক আলী বলেন, “আমাকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আমার সুনাম নষ্ট করার অপচেষ্টা করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনুরোধ করছি, সত্য যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করা যেন না হয়। একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে, যা ব্যর্থ হবে।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক। আর আমাকে নিয়ে যেসব অপপ্রচার হয়েছে, তার সঠিক প্রতিকার দেওয়া হোক।”

প্রতিবাদ সভায় উপস্থিত স্থানীয় অনেকেই জানান, পুকুরপাড় পরিষ্কারের সময় তারা উপস্থিত ছিলেন এবং কোনো অস্বাভাবিক বা ভয়ঙ্কর কিছু ঘটতে দেখেননি। সবকিছুই স্বাভাবিকভাবে করা হয়েছে বলে তারা জানান।

পুকুরপাড়ে সজনে ও কলাগাছ কেটে মাছচাষের উপযোগী করার পেছনে কোনো ব্যক্তিগত বা বেআইনি উদ্দেশ্য নেই বলে দাবি করেছেন ইউপি সদস্য ও পুকুর মালিকরা। তাদের দাবি, বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধ করে সত্য প্রকাশের মাধ্যমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা হোক।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট