ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরের ভাদ্রা গ্রামে মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:২

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতন গ্রামবাসীরা একত্রিত হয়ে এক মাদকবিরোধী বৈঠক অনুষ্ঠিত করেছেন। ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চলের নেতৃত্বে এই বৈঠক গতকাল (১১ জুলাই ২০২৫, শুক্রবার) বিকেলে গ্রামের একটি খোলা ময়দানে অনুষ্ঠিত হয়।

বৈঠকে গ্রামের সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যেখানে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মাদকের কুফল সম্পর্কে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হবে, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে নানা কর্মসূচি নেওয়া হবে, এবং যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের সামাজিকভাবে প্রতিরোধ করা হবে। সকলেই একমত পোষণ করেন যে, একযোগে সবাই কাজ করলে ভাদ্রাকে মাদকমুক্ত করা সম্ভব।

বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক ভাদ্রা ইউপি সদস্য (২নং ওয়ার্ড) এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার, ব্যবসায়ী আনিছুর রহমান আনিছ, এবং সমাজসেবক হামিদুর রহমান লালন।

গ্রামবাসীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই উদ্যোগের মাধ্যমে ভাদ্রা একটি মডেল গ্রাম হিসেবে গড়ে উঠবে এবং অন্যান্য গ্রামেও অনুপ্রেরণা জোগাবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা