ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

বারহাট্টা খাদ্য গুদামে পরিদর্শনে বেরিয়ে এলো নানা অভিযোগ: অতিরিক্ত ধান মজুদ ও বস্তা কম


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:৯

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর খাদ্য গুদামে গত ২৯ জুন ২০২৪-২০২৫ অর্থ বছরের জুন ক্লোজিং উপলক্ষে পরিদর্শনকালে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান এই পরিদর্শন করেন এবং সেখানে অতিরিক্ত ধান মজুদ ও খালি বস্তা কম থাকার অভিযোগ উঠে আসে। এ বিষয়ে খাদ্য গুদামের উপ-পরিদর্শক মো. হুমায়ূন কবীরকে প্রশ্ন করা হলেও তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান নিশ্চিত করেছেন যে, বারহাট্টা উপজেলা সদর খাদ্য গুদামে অতিরিক্ত ৯ মেট্রিক টন ৪৪০ কেজি ধান এবং ৪,৪৬৭টি খালি বস্তা কম ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী খাদ্য গুদামে সরকার নির্ধারিত ১৪৬.০৮ মেট্রিক টন ধান থাকার কথা থাকলেও সেখানে ছিল ১৫৫.৫২ মেট্রিক টন। এছাড়া, ৪২,৯৬৭টি খালি বস্তা থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ৩৮,৫০০টি বস্তা। অভিযোগ উঠেছে যে, খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ুন কবীর অনিয়মের মাধ্যমে বেশি ধান গুদামজাত করে রাখেন এবং খালি বস্তার হিসাবেও গরমিল করেন। ইউএনও’র পরিদর্শনের পরপরই এই অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নিয়ে পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা খাদ্য গুদামের উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবীর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বারহাট্টা খাদ্য গুদাম পরিদর্শনকালে অতিরিক্ত ৯ মেট্রিক টন ৪৪০ কেজি ধান ও ৪,৪৬৭টি খালি বস্তা কম পাওয়ার সত্যতা স্বীকার করেন। পরে তিনি "ভুল করে ফেলেছেন" এবং "এমন ভুল আর হবে না" বলে জানানোর পাশাপাশি বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ না করারও অনুরোধ করেন।

বারহাট্টা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন জানান, "আমার বারহাট্টা উপজেলা সদর গোদামে ইউএনও মহোদয় পরিদর্শনে গিয়ে ধান বেশি এবং খালি বস্তা কম পেয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অনিয়মের বিষয়টি জানিয়েছি। তারা উপজেলা সদর খাদ্য গুদামের উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।"

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, "বারহাট্টা খাদ্য গুদামে বাৎসরিক পরিদর্শনকালে অতিরিক্ত ৯ মেট্রিক টন ৪৪০ কেজি ধান ও ৪,৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। রিপোর্টটি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে বারহাট্টা উপজেলা প্রশাসনের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।"

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন