ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে মসজিদের ইমামদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সল আলিমের মতবিনিময়


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:৪

জয়পুরহাট সদর উপজেলা ও পৌরসভার প্রায় ৭০০ মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ, শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় পৌর কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলিম।

মতবিনিময় অনুষ্ঠানে ইমামরা বিগত আওয়ামী লীগ শাসনামলে তাদের ওপর চালানো দমন-পীড়নের বর্ণনা দেন। ইমামরা তাদের সম্মানীর পাশাপাশি অন্যান্য যৌক্তিক দাবি-দাওয়া পেশ করেন।

ফয়সল আলিম বলেন, "বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন এবং রাষ্ট্রীয় চারটি মূলনীতির মধ্যে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপন করা সংযুক্ত করেছিলেন।"

তিনি আরও বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সরকার গঠন করলে ইসলামের কল্যাণে কাজ করবে এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।"

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার